Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভাঙ্গায় এক হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৬ ১৬:৩৬ | আপডেট: ৭ জুলাই ২০২৬ ১৮:৩৫
গ্রেফতার হওয়া আসামিরা।

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় প্রতিপক্ষের গুলিতে সুমন হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন ভাঙ্গা উপজেলার পৌরসভার আসামদিয়া গ্রামের আব্দুল জব্বার মোল্লার পুত্র শফিকুল ইসলাম মোল্লা (৪০), একই গ্রামের বেলায়েত মাতুব্বরের পুত্র রবিউল মাতব্বর (৩০) ও আবুল কাসেম সর্দারের পুত্র তানজির (৩২) এবং ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা গ্রামের শহর আলীর পুত্র নাসির আলী (৩০)।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘গত ৩০ জুন দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিতে সুমন শেখ নামের এক যুবক নিহত হয়। এ ঘটনায় নিহত সুমনের পিতা মিলন শেখ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যা মামলার পর এই পর্যন্ত চার আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৪-৫ মাস আগে কাপুড়িয়া সদরদী গ্রামের ইসমাইল মুন্সির ভাগনে এবাদুলসহ ৩-৪ জন ছেলেকে ধরে নিয়ে পৌরসভার সামনে মারধর করে হাসামদিয়া গ্রামের ফয়সাল সর্দারসহ কয়েকজন যুবক। পরে এ ঘটনার জেরে ৩০ জুন সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভাঙ্গা বাসস্ট্যান্ড এক্সপ্রেসওয়েতে টর্চলাইট জ্বালিয়ে পাঁচ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয় এবং সংঘর্ষে সুমন শেখ নামের ওই যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

 

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর