Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চিপস খেয়ে শিক্ষার্থীসহ ১৩ জন গুরুতর অসুস্থ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৬ ১৯:২৫ | আপডেট: ৩০ জুন ২০২৬ ১৯:৩২

হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ শিক্ষার্থীরা।

বাগেরহাট: বাগেরহাটের রামপালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী ও একজন নারী অভিভাবকসহ মোট ১৩ জন চিপস খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মৈত্রী হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম মৈত্রী হাসপাতালের চিকিৎসকের সঙ্গে কথা বলে অসুস্থদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

জানা গেছে, উপজেলার বড় দুর্গাপুরের দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দোকান থেকে অনুমোদনহীন চিপস কিনে খাওয়ার পর তাদের মধ্যে খাদ্যে বিষক্রিয়ার উপসর্গ দেখা দেয়। অসুস্থ শিক্ষার্থীদের পেটে ব্যথা, বমি ও শারীরিক অস্বস্তি দেখা দিলে তাদেরকে দ্রুত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

অসুস্থ ওই শিক্ষার্থীরা হলেন প্রাপ্তি অধিকারী (১০), তুফান শেখ (১৩), রাজদীপ (১০), আঁখিরা (১১), লামিয়া (১১), জান্নাতুল (১০), আরোহী মণ্ডল (৫), রাহুল মণ্ডল (৮), সৃষ্টি বিশ্বাস (১০), ফাতেমা আক্তার (৮), অম্বিকা (৬), প্রভাতী (১০) এবং অভিভাবক দীপিকা হালদার (২৮)। জান্নাতুলের অবস্থা গুরুতর হওয়ার তাকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

মৈত্রী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাকিব রেজোয়ান বলেন, ‘খাদ্যে বিষক্রিয়ার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১৩ জনের মধ্যে ১২ জনকে মৈত্রী হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে। গুরুতর অসুস্থ এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য মৈত্রী হাসপাতালের অ্যাম্বুলেন্সে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়েছে। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর