Wednesday 24 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধ ভিক্ষুক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ১৫:৫৮

মরদেহ। প্রতীকী ছবি।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার শোনগাছা বাজার এলাকায় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় আব্দুল মুন্নাফ শেখ (৭০) নামের এক বৃদ্ধ ভিক্ষুক নিহত হয়েছেন।

বুধবার (২৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্নাফ শেখ সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা গ্রামের মৃত আজিমউদ্দিন শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মুন্নাফ শেখ বিভিন্ন গ্রামে ঘুরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। বুধবার দুপুর সাড়ে ১টার দিকে তিনি শোনগাছা বাজারে তরিকুলের মনোহারী দোকানে তার ভিক্ষার ব্যাগ রেখে পাশের একটি গ্রামে দাওয়াতে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সিরাজগঞ্জ থেকে কাজীপুরগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসের ধাক্কায় মুন্নাফ শেখ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর