Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পঞ্চগড়ে ২ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৬ ২১:২৯

কারেন্ট জাল পুড়িয়ে ফেলার মুহূর্ত।

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি দোকান থেকে ১৬৫টি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। এ সময় অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে এক দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পঞ্চগড় সদর উপজেলার উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, টুনিরহাট বাজারের তিনটি দোকানে অভিযান চালিয়ে ১৬৫টি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ ঘটনায় বাজারের ব্যবসায়ী মাহবুব আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলার উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায় বলেন, ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৬৫টি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।’

 

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর