Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৬ ১৬:১৯

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।

টাঙ্গাইল: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নির্বাচনি ইশতেহার অনুযায়ী টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা ক্যাম্পাসে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এ সময় প্রতিমন্ত্রী জোবায়দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি আজ কক্সবাজারে উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থান প্রায় ৪০ লাখ বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হবে।’

বিজ্ঞাপন

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন, টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ আরও অনেকেই।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর