Monday 13 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে নিম-আমড়া গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ১২:১১

বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: বরিশালের গৌরনদীতে নিম ও আমড়া গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল-বাটাজোর খালপাড়ে পৌঁছান তিনি। বাটাজোর বাজারের পাশ দিয়ে যাওয়া খালটি ‘বাটাজোর খাল’ নামে পরিচিত। খালটি বাজারের পূর্ব দিকে সরিকল নদী হয়ে মিয়ারচর নদীর সঙ্গে মিলিত হয়েছে।

খালের এক পাড় থেকে গৃহবধূ-কৃষকরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। সরকার প্রধান হাত নেড়ে গ্রামবাসীকে শুভেচ্ছার জবাব দেন।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘গাছটি রোপণ করেই কাজ শেষ হবে না। আজ আড়াই হাজার গাছের চারা রোপণ করা হবে। সবাইকে গাছের যত্ন করতে হবে। আপনারা যেমন নিজের শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তাকে যত্ন করেন, ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে।’

বিজ্ঞাপন

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বাটাজোরে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।

 

সারাবাংলা/জিএস/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর