Friday 05 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ৪০০ জন অসহায় মানুষের মাঝে মশারি বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৬ ১৭:১৮

নওগাঁয় অসহায় মানুষের মাঝে মশারি বিতরণ

নওগাঁ: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নওগাঁয় ডেঙ্গু মশা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে মশারি বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুর ১২টার দিকে শহরের কেডির মোড়ে দলীয় কার্যালয়ের সামনে জেলা যুবদল এ আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

এসময় নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপুর সভাপতিত্বে- নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল ও জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার-সহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পরে প্রধান অতিথি ৪০০ জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে মশারি বিতরণের উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর