যশোর: জেলায় ডিবির অভিযানে শুঁটকি মাছের প্যাকেট থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে যশোর ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান এবং এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি টিম যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তাকে আটক করে।
আটক হযরত আলী বেনাপোলের সাদিপুর গ্রামের জামাত আলীর ছেলে।
যশোর ডিবি পুলিশের ওসি সুজন কুমার মণ্ডল জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম যশোর-নড়াইল মহাসড়কের যশোর সদর উপজেলার হামিদপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় বাসের যাত্রী হযরত আলীর কাছে থাকা একটি শুঁটকির ব্যাগে লুকিয়ে রাখা তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।