Wednesday 27 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে বৃষ্টিতে ভিজে ঈদযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৬ ১৬:৪০

ট্রেনের ছাদে যাত্রীরা।

নীলফামারী: পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে ঢাকা থেকে নীলফামারী ফিরছেন প্রায় ১০০ যাত্রী। ট্রেনের ভেতরে পর্যাপ্ত আসন ও জায়গা না থাকায় বাধ্য হয়ে তারা এ ঝুঁকিপূর্ণ যাত্রা করছেন বলে জানিয়েছেন।

বুধবার (২৭ মে) ভোরে ঢাকা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে এ দৃশ্য দেখা যায়। বৃষ্টিকে উপেক্ষা করেই যাত্রীরা ট্রেনের ছাদে বসে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন।

স্থানীয় বাসিন্দা নাসির উদ্দীন বলেন, ‘ঈদের সময় মানুষ বাড়ি ফিরতে গিয়ে ট্রেনের ছাদে উঠতে বাধ্য হচ্ছে, এটা খুবই দুঃখজনক। প্রতিবছর ঈদে এমন ভিড় হয়, কিন্তু সমাধান হয় না। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে মানুষ ছাদে উঠে যাচ্ছে। প্রশাসনের উচিত আগে থেকেই বাড়তি ট্রেন ও কোচের ব্যবস্থা করা, যাতে মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারে।’

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, ঢাকাসহ আশপাশের স্টেশনগুলোতে অতিরিক্ত যাত্রীর চাপ থাকলেও পরে অনেক স্টেশনে গিয়ে আসন ফাঁকা দেখা যায়। এরপরও যাত্রীরা দাঁড়িয়ে কিংবা ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। তাদের দাবি, এটি শুধু যাত্রীদের অসচেতনতা নয়, রেলওয়ে প্রশাসনের অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতারও ফল।

সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী বলেন, ‘এই ঈদে ট্রেনে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে যাত্রীদের সচেতন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু পর্যাপ্ত সিট না থাকার কারণে যাত্রীরা ঝুঁকি নিয়ে ছাদে ভ্রমণ করছেন। কিছু যাত্রীর অসচেতনতাও রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর