Saturday 23 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ১৯:৫২

মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি: সারাবাংলা

সিরাজগঞ্জ: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর সদর উপজেলা পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিং অন্তর্ভুক্ত ছিল।

শনিবার (২৩ মে) সদর উপজেলার মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, কুইজ ও কাবিং কার্যক্রমে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন ছিল উৎসবমুখর।

বিজ্ঞাপন

সদর উপজেলা শিক্ষা অফিসার ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার মামুন খান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিশুদের আত্মবিশ্বাসী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলে।’

মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি: সারাবাংলা

মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি: সারাবাংলা

তিনি আরও বলেন, ‘বর্তমান প্রজন্মকে প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।’

খেলায় বিভিন্ন দায়িত্ব পালন করেন- এস বি রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল ছালাম তালুকদার, চর মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলজার হোসেন, কল্যাণী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আমজাদ হোসেন, মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রঞ্জিত কুমার সাহা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম ও অরুণ দেবনাথ, মিরপুর গ্রাম পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক স ম আলাউদ্দিন আলা, স্থানীয় শিক্ষাবিদ আব্দুস সামাদ শেখ প্রমুখ। তারা প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ দেন। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর