Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীর ডোমারে মহাসড়কে ট্রাক উলটে ২ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ০০:৩৭

নীলফামারী: জেলার ডোমার মহাসড়কে বালুভর্তি ট্রাক মিথিলা উলটে ২ জন নিহত হয়েছে। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় ডোমার উপজেলার সোনারায় পুটির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মিথিলা ভ্যান চালক চিলাহাটি সবুজপাড়া এলাকার মৃত মফিজ উদ্দীনের ছেলে মমিনুল ইসলাম (৪০) এবং ডোমার উপজেলার মাহিগঞ্জ এলাকার অকিন্দ্র চন্দ্রের ছেলে ট্রাকের শ্রমিক বিকাশ চন্দ্র (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ডোমার উপজেলার সোনারায় পুটির মোড়ে ডোমার থেকে নীলফামারীগামী একটি বালুভর্তি ট্রাক আসছিল। এ সময় নীলফামারী থেকে ডোমারগামী একটি মিথিলা ভ্যান মোড় ঘোরার সময় ট্রাকের সামনে উল্টে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক শ্রমিকের ওপর উল্টে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে, ঘটনাস্থলেই মিথিলা ভ্যানচালক মমিনুল ইসলামের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

স্থানীয় আবুল কালাম জানান, ‘দুর্ঘটনার শব্দ শুনে এলাকাবাসীর সঙ্গে তিনিও ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তিনি মিথিলা ভ্যানচালককে মৃত অবস্থায় দেখতে পান। এছাড়া বালুর নিচ থেকে এক শ্রমিককে উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ জানান, দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কাজ করে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর