Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুকুরের পানিতে ডুবে কুয়েট শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ২০:১২

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পানিতে ডুবে সায়েম ফেরদৌস নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (১৭ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হল-সংলগ্ন পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সায়েম ফেরদৌসের বাড়ি পাবনা জেলায়।

জানা গেছে, খান জাহান আলী হল-সংলগ্ন পুকুরে সাঁতার কাটতে গিয়ে তিনি পানিতে ডুবে যান। প্রায় ২৫ ফুট গভীর পানির নিচে আনুমানিক ২০-৩০ মিনিট থাকার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ছবির গল্প পাটের ভাসমান হাট
২৪ আগস্ট ২০২৬ ০৯:০২

আরো

সম্পর্কিত খবর