Sunday 17 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলভী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ১৯:৩৪ | আপডেট: ১৭ মে ২০২৬ ১৯:৪৩

সিরাজগঞ্জ: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিরাজগঞ্জ পৌর কমিটির নবগঠিত কমিটির সহ-সভাপতি আলভীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

শনিবার (১৬ মে) রাতেই অভিযান চালিয়ে শহরের দিয়ার ধানগড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে রোববার (১৭ মে) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার আলভী শহরের ধানগড়া মহল্লার বাসিন্দা জুলহাস হোসেনের ছেলে। সম্প্রতি প্রকাশিত ছাত্রলীগের সিরাজগঞ্জ পৌর কমিটির সহ-সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছিল। কমিটি প্রকাশের পরপরই আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত পৌনে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সিরাজগঞ্জে ৪টি ইউনিটের নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়। এর কিছু সময় পরই সদর থানা পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে আলভীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আলভীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর