Saturday 09 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে ৩ মাদক কারবারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২৬ ১২:৪৫

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া এলাকা থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ গ্রাম হেরোইনসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-১।

শুক্রবার (৮ মে) সকালে ১০টায় র‌্যাব-৫, সিপিসি-১ এর পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর হাজির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ অর্থও জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতাররা হলেন- হাসান (২১), ফাহিম (২২) ও তৌহিদুল হোসেন (৪৫)।

র‌্যাব জানায়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর