Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাচ্চার দুধ আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১ মে ২০২৬ ২৩:০৩

ফরিদপুর: জেলার মধুখালীতে বাচ্চার দুধ আনতে যাওয়ার পথে ৫ চাকারট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকা-মাগুরা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার পরিক্ষিতিপুর আলতু খান জুট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তামিম মিয়া(২৩) ও শিমলা খাতুন(২০)। নিহত তামিম মিয়া মধুখালী উপজেলার আশাপুর নলিয়া গ্রামের হাবিবুল ইসলামের ছেলে ও নিহত শিমলা খাতুন মথুরাপুর গাংনিপাড়া গ্রামের ওহাব মল্লিকের মেয়ে। তাদের ৭ মাস বয়সি একটি মেয়ে সন্তান রয়েছে।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বাচ্চার জন্য দুধ কেনার কথা বলে বাড়ী থেকে স্বামী-স্ত্রী দুজনে বের হয়। মোটরসাইকেলে স্বামী-স্ত্রী দুজনে ফরিদপুর শহরের যাওয়ার পথে পরিক্ষিতপুর আলতু খান জুট মিলের সামনে পাঁচ চাকার ইট টানা পাওয়ার ট্রিলার ট্রলির তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্র্তব্যরত চিকিৎসক তামিম মিয়াকে মৃত ঘোষণা করেন। এসময় গুরুতর আহত স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ঘটনা সত্যতা নিশ্চিত করে ফরিদপুর করিমপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে পাঁচ চাকারট্রলিটি জব্দ করা হয়। দুর্ঘটনার পরই ট্রলিরচালক পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর