Wednesday 29 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ১৯:৫৯ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ২২:২০

ঘটনাস্থলের ছবি।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে নাঈম হোসেন (২৪) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিলের মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাঈম হোসেন সলঙ্গা থানার মালতিনগর গ্রামের নজরুল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) আহসানুজ্জামান।

তিনি বলেন, ‘সকালে স্থানীয়রা খৈচালা বিলের মধ্যে একটি গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

এ ছাড়াও, তিনি এখনই এ বিষয়ে বিস্তারিত বলতে পারছেন না বলেও জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর