Sunday 21 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাত, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ১৯:৫২ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ২২:২০

বজ্রপাতের প্রতীকী ছবি।ছবি: সংগৃহীত

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাতে দুই শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে উখিয়ার বালুখালীর ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উখিয়ার বালুখালীর ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জান্নাত আরা (১), রোকেয়া বেগম (১৪), নুর বেগম (২৫), মিনারা বেগম (৩০) ও ইসমত আরা (১৮)।

ক্যাম্পের সাব-মাঝি বশির আহমদ জানান, বজ্রপাতের পর পরিবারের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ক্যাম্পের অভ্যন্তরে এনজিও পরিচালিত হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাদের কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

ক্যাম্প ইনচার্জ কার্যালয় সূত্রে জানা যায়, বজ্রপাতে আহত রোহিঙ্গাদের চিকিৎসা কার্যক্রম তদারকি করা হচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মুজিবুর রহমান বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাতে পাঁচজন আহত হওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর