Saturday 09 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও ২ মেয়ে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৬ ১৪:০১ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৯:১৪

কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে ভেঙে যাওয়া ঘর।

জামালপুর: জামালপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের সময় ঘরের ওপর গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত হয়েছে।

রোববার দিবাগত রাত তিনটায় মেলান্দহের নয়ানগরের পূর্বদাগী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পূর্ব দাগী গ্রামের মৃত গনি মন্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫), তার দুই মেয়ে ফরিদা আক্তার (৩৮) ও ফতে আক্তার (৩৫)।

ফায়ার সার্ভিসের বরাত দিয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা জানান, ঝড়ের সময় ঘরের ওপর গাছ পড়লে তারা ঘটনাস্থলেই মারা যায় । মা ও দুই মেয়ে একই ঘরে ছিলেন। মা ও দুই মেয়ে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

ঝড়ে জামালপুর পৌর শহরসহ জেলার বিভিন্ন স্থানে ঘরবাড়ি, আধাপাকা ধান, ভুট্টাসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। উপড়ে গেছে অসংখ্য গাছপালা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর