Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ২ দিন ধরে দুই মহল্লার মধ্যে দফায় দফায় সংঘর্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৮:৪০ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৮:৪৯

দুই মহল্লার মধ্যে দফায় দফায় সংঘর্ষ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইদিন ধরে দুই মহল্লাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ।

রোববার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার মাসুমপুর ও সয়াধানগড়া মহল্লার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষ ধাওয়া-পালটাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এর আগে শনিবার রাতেও কয়েক দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র হঠাৎ করেই দুই মহল্লার মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর