Saturday 18 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলাধুলার প্রসারে দেশে ১০টি ক্রীড়া পল্লী করা হবে: প্রতিমন্ত্রী ড. ফরিদ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ০০:১২

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

বাগেরহাট: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, খেলাধুলা প্রসারে এরইমধ্যে সারাদেশের সকল মাঠ উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া দেশের ১০টি জেলায় ১০টি ক্রীড়া পল্লী করারও উদ্যোগ নেওয়া হয়েছে। যার একটি বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের পাশেই করা হবে। যাতে এ এলাকার ছেলে-মেয়েরা খেলাধুলায় নিজেদেরকে নিবেদিত করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পারে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে মোংলার মেরিন ড্রাইভ রোড সংলগ্ন মাঠে মোংলা প্রিমিয়ার লীগ’র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে
তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, আমাদের নতুন স্লোগান হলো- ‘খেলা হোক পেশা, পরিবার পাক ভরসা’। আমি আশা করছি খেলাধুলার প্রসার ঘটাতে পারলে মাদকমুক্ত মোংলা হবে।

এই টুর্নামেন্টে ৬টি ক্রিকেট দল অংশ নিয়েছে। ‘আয়াত সি লাইন্স’ আয়োজনে এ খেলার স্পন্সর করছেন হাজী কাওসার ফাউন্ডেশন।

ক্রিকেট খেলা উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, সিনিয়র সহকারী পুলিশ সুপার রেফাতুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, হাজী কাওসার ফাউন্ডেশন’র পরিচালক হুমায়ন কবির, ক্রীড়াবিদ মো. খলিলুর রহমান, আয়াত সি লাইন্স’র মালিক মো. রাসেল এবং খেলার আয়োজক কমিটির উপদেষ্টা মো. সুমন মল্লিক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর