Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ২৩:৩০

মরদেহ। প্রতীকী ছবি

ফরিদপুর: জেলার নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে ইউনুস শেখ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাঁশাগাড়ী গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ডাঙ্গী ইউনিয়নের খৈয়া গ্রামের মৃত আদেলউদ্দীন শেখের ছেলে ইউনুস শেখ রেললাইন পার হওয়ার সময় দ্রুতগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক রোগে ভুগছিলেন।

রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর