Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

তেলের হিসাবে গরমিল, উখিয়ায় ৩ পেট্রোল পাম্পকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১২:০৩

ছবি: সংগৃহীত।

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলায় জ্বালানি তেল মজুত ও বিক্রির অনিয়মের অভিযোগে তিনটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়েছে প্রশাসন। মোবাইল কোর্টের এ অভিযানে চারটি মামলায় মোট ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১ মার্চ) বিকাল সাড়ে ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে পাম্পগুলোর জ্বালানি তেলের মজুত, বিক্রয় রেজিস্টার এবং মিটার যাচাই করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, অভিযানের শুরুতে কুতুপালং এলাকার মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনে রেজিস্টার যাচাইয়ের সময় মিটারে গরমিল ধরা পড়ে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে নিয়ম মেনে কার্যক্রম পরিচালনার জন্য সতর্ক করা হয়। পরে পালংখালী এলাকার মেসার্স ইউসুফ অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে তথ্য গোপন করে অতিরিক্ত জ্বালানি মজুতের প্রমাণ পাওয়া যায়। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া হলুদিয়া পালং এলাকায় আরেকটি মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে তথ্য গোপন, অতিরিক্ত তেল মজুত এবং মিটারে গরমিলের অভিযোগে দুটি মামলায় মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি ট্যাগ অফিসার, বিএসটিআইয়ের প্রতিনিধি এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম বলেন, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিয়ম মেনে কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর