Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩১ মার্চ ২০২৬ ২১:০৯

কুষ্টিয়া: জেলায় দৌলতপুর উপজেলায় পানির মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আজমল হোসেন (১৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আজমল হোসেন উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের ফারাকপুর গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে। সে তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির গোসলখানায় গোসলের জন্য পানির মোটরের সুইচ দিতে গেলে আজমল বিদ্যুতায়িত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। তবে এখনো থানায় আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর