Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেত্রোকোণায় বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে ভর্তি ৭ শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৫:১৫

ছবি: সংগৃহীত।

নেত্রোকোণা: নেত্রকোণায় দিন দিন বেড়েই চলছে হাম আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। এ সপ্তাহে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে হামে আক্রান্ত ৭ শিশুকে ভর্তি করা হয়েছে। হাসপাতালে খোলা হয়েছে ‘হাম কর্ণার’ওয়ার্ড।

হাসপাতাল কার্যালয় সূত্রে জানা যায়, এ সপ্তাহে মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর পর্যন্ত হাসপাতালটিতে ৭ জন শিশু ভর্তি হয়েছে।

হামে আক্রান্ত শিশু নিলয়ের পিতা রফিকুল ইসলাম অভিভাবক বলছেন, হাসপাতালের বাইরে হামে আক্রান্ত শিশু রয়েছে। এসব শিশুদের জ্বর, মুখে ঘা, কাশি ও পাতলা পায়খানা হচ্ছে।হাম হলে শিশুদের খাবার রুচি থাকে না। ফলে দ্রুত দুর্বল হয়ে পড়ে।

নেত্রকোনা সদর হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক মো. রায়হান খান জানান, ভর্তি হওয়া শিশুদের মধ্যে একজন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক। হামের রোগীদের চিকিৎসার জন্য আইসোলেটেড ইউনিট খোলা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সবচেয়ে বিপজ্জনক হচ্ছে ওয়ার্ডে অক্সিজেনের লাইনের সমস্যা রয়েছে। নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের চাহিদা অনুযায়ী অক্সিজেন সরবরাহ সম্ভব হচ্ছে না। এরপরও হাম আক্রান্ত শিশুদের অত্যন্ত গুরুত্বের সাথে চিকিৎসা করা হচ্ছে। এজন্য সবাইকে সতর্ক হতে হবে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর