Friday 13 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসজিদের পুকুরে ডুবে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ১৭:১৩

প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় মসজিদের পুকুরে গোসল করতে নেমে মো. আবদুল হামিদ (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের সময় উপজেলার কাকারা ইউনিয়নের সাকের মুহাম্মদ চর পুরাতন জামে মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল হামিদ কাকারা ইউনিয়নের পুলের ছড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় সাকের মুহাম্মদ চর এলাকার এক তামাক চাষির বাড়িতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর একটার দিকে আবদুল হামিদ সাকের মুহাম্মদ চর পুরাতন জামে মসজিদের পুকুরে গোসল করতে নামেন। কিছুক্ষণ পরও তিনি পানির ওপরে না ওঠায় সেখানে থাকা লোকজনের সন্দেহ হয়। পরে প্রায় ৪০ মিনিট খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত তাকে চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, জুমার নামাজের সময় এ ঘটনা ঘটায় প্রথমে বিষয়টি কেউ বুঝতে পারেননি। দীর্ঘ সময় ধরে তাকে পানির ওপর না দেখে খোঁজাখুঁজি শুরু করলে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর