Friday 13 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেরিন ড্রাইভে কারের ধাক্কায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ১৬:৪৮

প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে একটি ভাড়া চালিত কারের ধাক্কায় নজির আহমদ (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে রামু উপজেলার হিমছড়ি এলাকার পেঁচার দ্বীপের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজির আহমদ রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

নিহতের ছেলে মোহাম্মদ ইউনুস জানান, তাঁর বাবা বাড়ি থেকে জুমার নামাজ আদায়ের জন্য স্থানীয় মসজিদে যাচ্ছিল। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি ভাড়া চালিত ‘দুয়েল’ কার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর ভাড়া চালিত ‘দুয়েল’ কারটি জব্দ করে হিমছড়ি পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মেরিন ড্রাইভ সড়কে দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর