Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের ২ নেতার পদ স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৮ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৯

কুষ্টিয়া: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের ২ নেতার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া নেতারা হলেন- কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম এবং কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমতিয়াজ দিবস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক শাহারিয়া ইমন সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কুষ্টিয়া জেলা বিএনপির পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল।

উল্লেখ্য, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে কুষ্টিয়া কোর্টপাড়া এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলে নিয়ে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর