Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

কুষ্টিয়ায় পুলিশ হেফাজতে যুবদল নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৮

পুলিশ হেফাজতে যুবদল নেতা।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারের অভিযোগে জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদকে ১২ ঘণ্টার জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কপুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে তাকে হেফাজতে নেয় পুলিশ। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি।

কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ইকবাল হোসেন জানিয়েছে, তার বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছে, যা খতিয়ে দেখা হচ্ছে। তাকে থানায় নেওয়া হয়নি। ভোটকেন্দ্রের পাশেই ১২ ঘণ্টার জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনার পর ওই ভোট কেন্দ্রের পাশে আব্দুল মাজেদের কর্মী-সমর্থকেরা জড়ো হন। এর আগে ওই এলাকায় একটি সংঘর্ষের ঘটনা ঘটলেও কেউ গুরুতর আহত হননি।

স্থানীয়দের দাবি, একজনের অভিযোগের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তা ঘটনাস্থলে যান এবং আব্দুল মাজেদকে ১২ ঘণ্টার জন্য পুলিশ হেফাজতে নেয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর