Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাম্পের কর্মচারী হত্যার ঘটনায় যুবদলের সাবেক সভাপতি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৬ ২১:২১ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ২১:২৫

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে রিপন সাহা (২৯) নামের এক তেলের পাম্পের কর্মচারীকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রথম শ্রেণীর ঠিকাদার ও দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করা জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজন (৫৪) সহ তার গাড়িচালক মো. কামাল হোসেন সরদারকে (৪৩) কারাগারে পাঠিয়েছে আদালত।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে তাদের রাজবাড়ী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতে তোলা হয়।

এসময় আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসানের কাছে গাড়িচালক কামাল হোসেন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তির নাম রিপন সাহা (৩২)। তিনি গোয়ালন্দ মোড় এলাকায় ‘করিম ফিলিং স্টেশনে’ কাজ করতেন। শুক্রবার ভো‌রে ওই ফিলিং স্টেশনের সামনে গাড়িচাপা দেওয়া হয় তাকে। নিহত রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে।

এ ঘটনায় রিপনের ছোট ভাই প্রতাপ সাহা বাদী হয়ে শুক্রবার রাতে সুজন ও চালক কামালকে আসামি করে হত্যা মামলা করেন। এর আগে পুলিশ সুজন ও গাড়িচালক কামালকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসে। জব্দ করে অভিযুক্ত গাড়িটি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রিপন সাহা দেড় বছর পূর্ব থেকে গোয়ালন্দ মোড়ের করিম ফিলিং ষ্টেশনে অয়েলম্যান (তেল সরবরাহকারী) হিসেবে কাজ করে আসছিল। গত ১৬ জানুয়ারি ভোর সোয়া ৪ টার দিকে একটি প্রাইভেটকার ড্রাইভারসহ দুইজন ব্যক্তি করিম ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য আসে। তারা এই ফিলিং স্টেশন থেকে ৫ হাজার টাকার তেল নেয়। তেল নেওয়ার পর অয়েলম্যান রিপন গাড়ীর মালিক ১ নম্বর আসামি আবুল হাসেম সুজনের কাছে টাকা চাইলে সে টাকা দিতে গড়িমসি করে। একপর্যায়ে তারা টাকা পরিশোধ না করে গাড়ি নিয়ে ফিলিং স্টেশন থেকে বের হওয়ার চেষ্টা করে। তখন তেল সরবরাহকারী ডিসিষ্ট রিপন সাহা ওই গাড়ির সামনে গিয়ে গাড়ি থামানোর চেষ্টা করলে সে ওই গাড়ির নিচে চাপা পড়ে নিহত হন।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সাহাবুদ্দিন খান বলেন, তেলের পাম্পের কর্মচারী রিপন সাহাকে গাড়ি চাপা দিয়ে হত্যার মামলায় সুজন ও কামাল হোসেনকে আদালতে তোলা হয়েছিল। এসময় গাড়ি চালক কামাল ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আদালত দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর