Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
লাইভ ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা

লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, যুদ্ধবিরতি কি ভেস্তে যাবে?

ইসরায়েল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে আকস্মিক হামলা চালিয়েছে। হামলার পর সম্ভাব্য পালটা আক্রমণের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে এ তথ্য জানা গেছে। এ ঘটনার সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সারাবাংলার লাইভ রিপোর্টিংয়ে–

আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ০৮:০৪
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা
সারসংক্ষেপ
  • লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, যুদ্ধবিরতি কি ভেস্তে যাবে?
  • লেবাননের সঙ্গে দ্রুত আলোচনা শুরুর নির্দেশ নেতানিয়াহু’র
  • যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ লেবানন: ইরান
  • ইরানের ইউরেনিয়াম ভাণ্ডারের যত্ন নেব আমরা: ট্রাম্প
  • ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
বিজ্ঞাপন
৭ মার্চ ২০২৬ ১৪:৫০
জর্ডানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ধ্বংসের দাবি ইরানের

ইরান যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ব্যবস্থা ধ্বংস করেছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। প্রায় ৩০০ মিলিয়ন ডলার মূল্যের এই রাডারটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। স্যাটেলাইট থেকে প্রাপ্ত চিত্রে দেখা গেছে, জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে স্থাপিত একটি এএন/টিপিওয়াই–২ রাডার এবং সংশ্লিষ্ট সহায়ক সরঞ্জাম যুদ্ধের প্রথম দিকের হামলায়...

বিজ্ঞাপন
৭ মার্চ ২০২৬ ১৪:২৪
প্রতিবেশী দেশগুলোতে আর হামলা চালাবে না ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

প্রতিবেশী দেশগুলোতে সাম্প্রতিক হামলার জন্য দুঃখপ্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একইসঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, প্রতিবেশী দেশের ভূখণ্ড থেকে ইরানে আঘাত না এলে আর হামলা করা হবে না। শনিবার (৭ মার্চ) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিন রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় এ বার্তা দিয়েছেন...

৭ মার্চ ২০২৬ ১১:২৮
সৌদির তেলের খনিতে ইরানের ড্রোন হামলা

সৌদি আরবের একটি তেলের খনি লক্ষ্য করে প্রথমবারের মতো ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সৌদি প্রতিরক্ষা বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) এসব ড্রোন ধ্বংস করে দিয়েছে। এ ছাড়া সৌদিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি প্রিন্স সুলতান এয়ারবেইস লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছুড়েছে ইরান। শনিবার (৭...

৭ মার্চ ২০২৬ ১১:২২
ইসরায়েলে ১৫১.৮ মিলিয়ন ডলারের জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

প্রতীকী ছবি।

কংগ্রেসের পর্যালোচনা ছাড়াই ইসরায়েলের কাছে প্রায় ১৫১ দশমিক ৮ মিলিয়ন ডলারের গোলাবারুদ ও সংশ্লিষ্ট সামরিক সহায়তা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত শুরু হওয়ার এক সপ্তাহের মাথায় এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়। শুক্রবার (৬ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এ তথ্য জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জরুরি পরিস্থিতির...

৭ মার্চ ২০২৬ ১০:১৫
আজ রাতে ইরানে সবচেয়ে বড় বোমাবর্ষণ হবে: মার্কিন অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মধ্যে সবচেয়ে বড় বোমাবর্ষণ আজ রাতে পরিচালিত হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, সামরিক ক্ষেত্রে ব্যর্থ হয়ে ইরান এখন বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। ফক্স নিউজের এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ...

৬ মার্চ ২০২৬ ২১:৪৮
‘কিছু দেশ মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে, সার্বভৌমত্বের প্রশ্নে ছাড় নয়’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের সপ্তম দিনে এসে প্রথমবারের মতো বিদেশি রাষ্ট্রগুলোর পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে শান্তির আহ্বান জানালেও দেশের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। শুক্রবার (৬ মার্চ) বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা...

৬ মার্চ ২০২৬ ২১:০৪
ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: পিবিএস

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শর্তহীন আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে আর কোনো চুক্তি বা সমঝোতা সম্ভব নয়। শুক্রবার (৬ মার্চ) আল-জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প সরাসরি ইরানের বর্তমান নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ইরানে এমন নতুন নেতৃত্ব...

৬ মার্চ ২০২৬ ২০:১৫
‘মার্কিন মালিকানাধীন’ তেলবাহী জাহাজে ইরানের হামলা

যুদ্ধের সপ্তম দিনে কুয়েত উপকূলে একটি ‘মার্কিন মালিকানাধীন’ তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। শুক্রবার (৬ মার্চ) ইরানের রাষ্ট্রীয় রেডিওর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর আল-জাজিরা। প্রতিবেদনে ইরানের সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’-এর বরাত দিয়ে জানানো হয়, কুয়েত উপকূলের অদূরে জাহাজটিতে সফলভাবে আঘাত...

৬ মার্চ ২০২৬ ১৮:৩২
তেহরানসহ বিভিন্ন শহরে ব্যাপক বিমান হামলা

বিস্ফোরণে ধোঁয়ায় ঢেকে যায় তেহরানের আকাশ।

ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধের সপ্তম দিনে রাজধানী তেহরানসহ দেশটির প্রধান শহরগুলোতে নজিরবিহীন বিমান হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সতর্ক করে জানিয়েছেন, এই বোমাবর্ষণ আগামীতে আরও ‘নাটকীয়ভাবে বৃদ্ধি’ পেতে যাচ্ছে। শুক্রবার (৬ মার্চ) আল-জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। এদিন সকালে ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছে, তারা তেহরানের...

৬ মার্চ ২০২৬ ১৬:০৫
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত বেড়ে ১৩৩২

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার সপ্তম দিনে ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৩২ জনে পৌঁছেছে। দেশটির ত্রাণ ও উদ্ধার সংস্থা ইরানি রেড ক্রিসেন্ট শুক্রবার (৬ মার্চ) এ তথ্য জানিয়েছে। ইরানি রেড ক্রিসেন্টের সভাপতি হোসেইন কোলিভান্দ জানান, হামলা শুরুর প্রথম দিন থেকে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৪৬৪টি বেসামরিক স্থাপনা...

৬ মার্চ ২০২৬ ১৫:৫৩
তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিবজুড়ে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ মার্চ) ভোরে এসব হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, তেহরান থেকে তেল আবিবের কেন্দ্রস্থলের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা বৃহস্পতিবার (৫ মার্চ) গভীর রাতে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত...

৬ মার্চ ২০২৬ ১১:৫৭
বাহরাইনে ইসরায়েলি দূতাবাসে ইরানের হামলা

মানামায় ইরানের হামলায় একটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি : এএফপি

বাহরাইনের রাজধানী মানামার একটি বাণিজ্যিক কমপ্লেক্স লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ওই বাণিজ্যিক ভবনে ইসরায়েলি দূতাবাস অবস্থিত। আল জাজিরার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি। ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়, মানামার ‘ফাইন্যান্সিয়াল হারবার টাওয়ারস’ নামের...

৬ মার্চ ২০২৬ ১০:৪৯
ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত: আইআরজিসি মুখপাত্র

একটি অজ্ঞাত স্থানে সামরিক মহড়ায় ইরানের সেনারা। ছবি: এএফপি

ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি জানিয়েছেন, ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। শুক্রবার (৬ মার্চ) আল জাজিরার খবরে বলা হয়েছে, আইআরজিস‘র মুখপাত্র বলেছেন, ইরান একটি ‘দীর্ঘস্থায়ী যুদ্ধের’ জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং এমন উন্নত অস্ত্র তৈরি করতে প্রস্তুত যা এখনও যুদ্ধক্ষেত্রে দেখা যায়নি। এক বিবৃতিতে, ব্রিগেডিয়ার...

৬ মার্চ ২০২৬ ০৮:৩০
উপসাগরীয় অঞ্চলজুড়ে ইরানের নতুন হামলা

সৌদি আরবের তেল শোধনাগারে ইরানের হামলা পর কালো ধোঁয়া। ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে ইরান নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে। শুক্রবার (৬ মার্চ) আল জাজিরার খবরে বলা হয়েছে, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ প্রায় পুরো অঞ্চলে হামলার খবর পাওয়া গেছে। তবে অধিকাংশ হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া তিনটি...

৫ মার্চ ২০২৬ ২৩:২৬
ইরানের বিরুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারে না, তেহরানের প্রশংসা

ইরানের পক্ষ থেকে সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়েছে, চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে সৌদি আরব তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ার যে অঙ্গীকার করেছে, ইরান তার প্রশংসা করে। বৃহস্পতিবার (৫ মার্চ) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়াতি বার্তা সংস্থা এএফপি-কে...

1 12 13 14 15 16 20