Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
লাইভ ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা

লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, যুদ্ধবিরতি কি ভেস্তে যাবে?

ইসরায়েল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে আকস্মিক হামলা চালিয়েছে। হামলার পর সম্ভাব্য পালটা আক্রমণের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে এ তথ্য জানা গেছে। এ ঘটনার সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সারাবাংলার লাইভ রিপোর্টিংয়ে–

আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ০৮:০৪
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা
সারসংক্ষেপ
  • লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, যুদ্ধবিরতি কি ভেস্তে যাবে?
  • লেবাননের সঙ্গে দ্রুত আলোচনা শুরুর নির্দেশ নেতানিয়াহু’র
  • যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ লেবানন: ইরান
  • ইরানের ইউরেনিয়াম ভাণ্ডারের যত্ন নেব আমরা: ট্রাম্প
  • ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
বিজ্ঞাপন
১১ মার্চ ২০২৬ ২১:৪৭
এবার মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ও ইসরায়েলি ব্যাংকে হামলার হুমকি ইরানের

তেহরানে হামলায় বিধ্বস্ত একটি ভবনে উড়ছে ইরানের পতাকা। ছবি: এএফপি

ইরানের একটি ব্যাংকে হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যজুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক ও ব্যাংকিং প্রতিষ্ঠানের ওপর পালটা হামলার তীব্র হুমকি দিয়েছে তেহরান। বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। ইরানের ‘খাতাম আল-আনবিয়া’ যৌথ কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি এক বিবৃতিতে জানান, সম্প্রতি ইরানি একটি ব্যাংকে ইসরায়েল...

বিজ্ঞাপন
১১ মার্চ ২০২৬ ১৮:৪৪
দুবাই বিমানবন্দরের কাছে ইরানি ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে এক বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। দুবাই মিডিয়া অফিস নিশ্চিত করেছে, বিমানবন্দরের কাছে দুটি ড্রোন বিধ্বস্ত হয়েছে এবং এতে চারজন আহত হয়েছেন। তবে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।...

১১ মার্চ ২০২৬ ১৮:২৯
নজিরবিহীন হামলার মুখেও দমে নেই ইরান

ছবি: রয়টার্স

গত দুই দশকের মধ্যে সবথেকে তীব্র মার্কিন-ইসরায়েলি বিমান হামলার মুখেও পালটা আঘাত হেনেছে তেহরান। বুধবার (১১ মার্চ) ইরান ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একই সঙ্গে পারস্য উপসাগরে অন্তত তিনটি বাণিজ্যিক জাহাজ আক্রান্ত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। ১৯৭০-এর দশকের তেল সংকটের পর এটিই বিশ্ব...

১১ মার্চ ২০২৬ ১৪:০২
‘মার্কিন–জায়নবাদীদের’ গোপন আস্তানা প্রকাশে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান

জেনারেল আবুল ফজল শেকারচি। ছবি: এক্স

ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আঞ্চলিক দেশগুলোকে শত্রু বাহিনীর গোপন আস্তানাগুলো প্রকাশ করার আহ্বান জানিয়েছেন। ইরানের সংবাদ সংস্থা ডিফাপ্রেসের বরাত দিয়ে বুধবার (১১ মার্চ) বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে এ তথ্য জানানো হয়েছে। শেকারচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘নির্লজ্জ ও বর্বরোচিত অপরাধের’ কঠোর...

১১ মার্চ ২০২৬ ১৩:৪৬
প্রতিবেশী দেশগুলো ইরানের শত্রু নয়: কাতার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল-খুলাইফি। ছবি: এক্স

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনা কমিয়ে আনতে ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনা ফেরার আহ্বান জানিয়েছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল-খুলাইফি। তিনি বলেছেন, আঞ্চলিক দেশগুলো ইরানের শত্রু নয়। বুধবার (১১ মার্চ) এক একান্ত সাক্ষাৎকারে আল-জাজিরাকে আল-খুলাইফি বলেন, প্রতিবেশীদের ওপর ইরানের এই হামলা ‘কারও জন্যই কোনো সুফল বয়ে আনবে না। ‘আঞ্চলিক দেশগুলো...

১১ মার্চ ২০২৬ ১২:৫২
ইরানে চালানো হামলাকে অবৈধ বলল উত্তর কোরিয়া

ইরানে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, তেহরানের ওপর এ হামলা অবৈধ। এছাড়া নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচন করাকে ‘ইরানিদের পছন্দ’ হিসেবে অভিহিত করেছে দেশটি। বুধবার (১১ মার্চ) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, আমরা ইরানে হামলার কঠোর নিন্দা জানাই। ইসরায়েল...

১১ মার্চ ২০২৬ ১২:৩১
সংযুক্ত আরব আমিরাত উপকূলে কন্টেইনারবাহী জাহাজে হামলা

হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে জাহাজ নোঙর করছে। ছবি: আনাদোলু

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উত্তর উপকূলে একটি কন্টেইনারবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। বুধবার (১১ মার্চ) সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়, ইউকেএমটিও জানিয়েছে, ‘সন্দেহজনক তবে অজ্ঞাত একটি বস্তুর’ আঘাতে এ ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন জাহাজের কর্মীরা। ইউকেএমটিও আরও জানিয়েছে, জাহাজটি সংযুক্ত...

১১ মার্চ ২০২৬ ১২:২২
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ‘সবচেয়ে তীব্র ও শক্তিশালী’ অভিযান শুরু

ইরানের অভিজাত বিপ্লবী গার্ড কোরের সদস্যদের প্যারেডফাইল ছবি: রয়টার্স

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ‘সবচেয়ে তীব্র ও শক্তিশালী’ সামরিক অভিযান শুরু করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজের বরাত দিয়ে আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে। ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে...

১১ মার্চ ২০২৬ ১১:৩৬
লেবাননে ইসরায়েলি হামলায় রেড ক্রসের স্বাস্থ্যকর্মী নিহত

বৈরুতের দক্ষিণ শহরতলিতে হামলার পর ধোঁয়া উড়ছে। রয়টার্স।

লেবাননের দক্ষিণ টায়ার জেলায় রেড ক্রসের একটি অ্যাম্বুলেন্সে ইসরায়েলি হামলায় আহত হওয়া একজন স্বাস্থ্যকর্মী (প্যারামেডিক) মারা গেছেন। বুধবার (১১ মার্চ) সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, মাজদাল জোন শহরে উদ্ধার অভিযান পরিচালনা করার সময় আহত হওয়া দুই প্যারামেডিকের মধ্যে একজন ছিলেন স্বাস্থ্যকর্মী।...

১১ মার্চ ২০২৬ ১০:৫৮
মার্কিন বাহিনীর বিরুদ্ধে ৩১টি হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর

ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স। ছবি: সংগৃহীত।

ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে, তারা মঙ্গলবার (১০ মার্চ) ইরাক এবং সংলগ্ন অঞ্চলে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ৩১টি হামলা চালিয়েছে। বুধবার (১১ মার্চ) সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, তারা গত ১২ দিনে মোট ২৯১টি হামলা চালিয়েছে, যাতে বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত ও...

১১ মার্চ ২০২৬ ১০:২১
হরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান: সিএনএন

হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ায় নোঙর করে আছে একটি ট্যাংকার। ছবি: রয়টার্স

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালিতে মাইন বসাতে শুরু করেছে ইরান। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সম্পর্কে অবগত আছেন, এমন দুইজন ব্যক্তির সূত্রের বরাত দিয়ে বুধবার (১১ মার্চ) এ প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম সিএনএন। সূত্র জানিয়েছে, মাইন বসানোর...

১১ মার্চ ২০২৬ ০৮:২৯
হাইফা, তেল আবিব ও জেরুজালেমে ইরানের হামলার দাবি

ইসরায়েলের তেল আবিবে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলের বিভিন্ন শহর এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এই নিয়ে ইরান ৩৭তম দফায় টানা তিন ঘণ্টারও বেশি সময় ধরে হামলা চালালো। বুধবার (১১ মার্চ) সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, এই অভিযানে নতুন প্রজন্মের ‘সুপার-হেভি খোররামশাহর’ ক্ষেপণাস্ত্র...

১০ মার্চ ২০২৬ ২১:৩২
নিজের খেয়াল রাখুন যেন নির্মূল হয়ে না যান: ট্রাম্পকে ইরানের কর্মকর্তার হুঁশিয়ারি

ইরানের নিরাপত্তা প্রধান আলী লারি জানি

ইরানের নিরাপত্তা প্রধান আলী লারি জানি ট্রাম্পকে উদ্দেশ করে বলেছেন, নিজের খেয়াল রাখুন যেন নির্মূল হয়ে না যান! মঙ্গলবার (১০ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্পের ‘ফাঁপা হুমকিতে’ ইরান ভীত নয় উল্লেখ করে তিনি তাকে ‘নির্মূল হয়ে যাওয়া‘ থেকে সতর্ক থাকতে বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ...

১০ মার্চ ২০২৬ ১৭:৩১
বাহরাইনে মার্কিন সেনা অবস্থান করা হোটেলে ইরানের ড্রোন হামলা

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যে এবার বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের অবস্থান করা একটি হোটেলে সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার (১০ মার্চ) তেহরান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের ওই নির্দিষ্ট হোটেলে মার্কিন সেনারা অবস্থান করছিলেন এবং লক্ষ্যবস্তু নিশ্চিত করেই এই হামলা...

১০ মার্চ ২০২৬ ১৭:২২
ইরান-ইসরায়েল যুদ্ধে রাশিয়াই ‘বিজয়ী’: ইইউ প্রেসিডেন্ট

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা।

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধে এখন পর্যন্ত একমাত্র রাশিয়াকেই 'বিজয়ী' হিসেবে দেখছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা। মঙ্গলাবার (১০ মার্চ) ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার জন্য নতুন আশীবার্দ হয়ে দাঁড়িয়েছে। কোস্তা তার...

1 10 11 12 13 14 20