Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
লাইভ ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা

লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, যুদ্ধবিরতি কি ভেস্তে যাবে?

ইসরায়েল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে আকস্মিক হামলা চালিয়েছে। হামলার পর সম্ভাব্য পালটা আক্রমণের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে এ তথ্য জানা গেছে। এ ঘটনার সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সারাবাংলার লাইভ রিপোর্টিংয়ে–

আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ০৮:০৪
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা
সারসংক্ষেপ
  • লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, যুদ্ধবিরতি কি ভেস্তে যাবে?
  • লেবাননের সঙ্গে দ্রুত আলোচনা শুরুর নির্দেশ নেতানিয়াহু’র
  • যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ লেবানন: ইরান
  • ইরানের ইউরেনিয়াম ভাণ্ডারের যত্ন নেব আমরা: ট্রাম্প
  • ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
বিজ্ঞাপন
১২ মার্চ ২০২৬ ২০:৪৪
হরমুজ প্রণালি বন্ধই থাকবে— প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ছবি: সারাবাংলা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বক্তব্য দিয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি। মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধের মধ্যেই তিনি এ বক্তব্য দেন। বৃহস্পতিবার (১২ মার্চ) টেলিভিশনে দেওয়া ভাষণে খামেনি জাতীয় ঐক্যের আহ্বান জানান। এসময় তিনি বলেন, ইরানের শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ বৈশ্বিক নৌপথ ‘হরমুজ প্রণালি’ বন্ধই থাকবে।...

বিজ্ঞাপন
১২ মার্চ ২০২৬ ২০:০৯
ইরানে হামলা বন্ধের আহ্বান রাশিয়ার

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ছবি: সংগৃহীত

ইরানে হামলা বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (১২ মার্চ) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ আহ্বান জানান। মারিয়া জাখারোভা বলেছেন, মস্কো এমন পদক্ষেপের জন্য চাপ দিচ্ছে যা উত্তেজনা কমাতে পারে এবং দ্বন্দ্বকে কূটনৈতিক পথে ফিরিয়ে আনতে পারে। তিনি সতর্ক করে...

১২ মার্চ ২০২৬ ১৯:৫৭
কোমায় আছেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব নেওয়া মোজতবা খামেনি গুরুতর আহত অবস্থায় কোমায় আছেন—এমন দাবি করেছে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান। প্রতিবেদনে বলা হয়েছে, বিমান হামলায় গুরুতর আহত হয়ে তিনি অন্তত একটি পা হারিয়েছেন এবং বর্তমানে তেহরানের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যায় (আইসিইউ) চিকিৎসাধীন। মোজতবা খামেনি হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা...

১২ মার্চ ২০২৬ ১৭:৪০
তেহরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের মন্ত্রী নিহত

ইরানের উপ-গোয়েন্দা মন্ত্রী আকবর গাফফারি।

ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের উপ-গোয়েন্দা মন্ত্রী আকবর গাফফারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দেশটির সংবাদ সংস্থা আইএলএনএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিমান হামলায় আকবর গাফফারি নিহত হয়েছেন। আকবর গাফফারি এর আগে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজনৈতিক-নিরাপত্তা বিষয়ক উপ-গভর্নর হিসেবে দায়িত্ব...

১২ মার্চ ২০২৬ ১৬:১৩
ইরান যুদ্ধ: প্রথম ৬ দিনেই যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ১৩৯০ কোটি টাকা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের কমপক্ষে ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার (বাংলাদেশি অর্থে ১ হাজার ৩৯০ কোটি টাকা) ব্যয় হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (১০ মার্চ) সিনেটরদের জন্য অনুষ্ঠিত একটি গোপন ব্রিফিংয়ে এই ব্যয়ের...

১২ মার্চ ২০২৬ ১৫:৪৩
ইসরায়েলের গোয়েন্দা সদর দফতরে ইরানের হামলা

ইসরায়েলি সামরিক ঘাঁটি ও দেশটির নিরাপত্তা পরিষেবা শিন বেত এবং দুটি বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে ড্রোন হামলার কথা জানিয়েছে ইরানের সেনাবাহিনী। বৃহস্পতিবার (১২ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরা'র বরাতে এ তথ্য জানা গেছে। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানি সেনাবাহিনীর ড্রোন দিয়ে ইসরায়েলের পালমাচিম ও ওভদা বিমান ঘাঁটি এবং শিন বেতের সদর...

১২ মার্চ ২০২৬ ১৫:৩৪
ইরান যুদ্ধ ঘিরে স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের বিরুদ্ধে যুদ্ধের জেরে নিজেদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে বাধা দেওয়াকে ঘিরে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১১ মার্চ) মাদ্রিদের বিরুদ্ধে ন্যাটোর সঙ্গে অসহযোগিতার অভিযোগ তুলে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে। ট্রাম্প বলেছেন,...

১২ মার্চ ২০২৬ ১৩:৪৮
ইরানে সরকার পতনের ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা

প্রতীকী ছবি।

টানা দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলার পরও ইরানের বর্তমান সরকার ভেঙে পড়ার মতো পরিস্থিতিতে নেই বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানা গেছে। গোয়েন্দা প্রতিবেদনের ধারাবাহিক বিশ্লেষণে দেখা গেছে, ইরানের শাসনব্যবস্থা এখনও স্থিতিশীল রয়েছে এবং দেশটির নেতৃত্ব জনগণের ওপর নিয়ন্ত্রণ বজায়...

১২ মার্চ ২০২৬ ১২:০১
তেল সরবরাহ ব্যবস্থার ওপর ইরানের তীব্র হামলা শুরু

ইরাকের বন্দরে তেলের ট্যাংকারে আগুন জ্বলছে। রয়টার্স

আজ বৃহস্পতিবার সকাল থেকে পারস্য উপসাগরে তেল স্থাপনা এবং ট্যাঙ্কারগুলোতে ইরানের হামলা তীব্রতর হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, যখন একাধিক উপসাগরীয় দেশ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভূপাতিত করছে এবং আমেরিকা, ইসরায়েল ও ইরান মধ্যপ্রাচ্যে হামলা চালিয়ে যাচ্ছে তখন তেলের ট্যাংকারে আক্রমণ বেড়েছে। এই দিন ইরাকের আল-ফাও বন্দরে...

১২ মার্চ ২০২৬ ১১:০৬
তেলের দাম আবারও ১০০ ডলার ছাড়াল

মিশরের একটি গ্যাস স্টেশনে জ্বালানি পাম্প। গেটি ইমেজেস।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার (১২ হাজার ২৯৫ টাকা) ছাড়িয়েছে। এবার তেলের দাম রাতারাতি এক লাফে ৯ শতাংশের বেশি বেড়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বিশ্ব বাজারে রেকর্ড ৪০০ মিলিয়ন ব্যারেল তেল মজুদ থেকে ছাড়ার বিষয়ে সম্মত হওয়া সত্ত্বেও এই...

১২ মার্চ ২০২৬ ১০:৫৬
যুদ্ধ বন্ধে তিন শর্ত ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানছবি: রয়টার্স

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলা যুদ্ধ বন্ধ করতে তিনটি শর্ত দিয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) আল জাজিরা শর্তগুলো প্রকাশ করেছে। শর্তগুলো হলো, তেহরানের নায্য অধিকারের স্বীকৃতি দেওয়া, যুদ্ধের ক্ষতি পূরণ দেওয়া এবং ভবিষ্যতে আর কোনো হামলা হবে না-আন্তর্জাতিক মহল থেকে এমন দৃঢ় নিশ্চয়তা দেওয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া...

১২ মার্চ ২০২৬ ০৯:১১
ইরাকের সব জ্বালানি বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ

ইরাকের রুমাইলা জ্বালানি তেল উৎপাদন কেন্দ্র। ছবি: রয়টার্স।

ইরাকের জ্বালানি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় দেশটির সব কয়টি জ্বালানি বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বাণিজ্যিক বন্দরগুলোর কার্যক্রম আগের মতোই সচল রয়েছে। বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ মার্চ) ইরাকের একজন সরকারি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ইরাকের জেনারেল কোম্পানি ফর পোর্টসের প্রধান ফারহান...

১২ মার্চ ২০২৬ ০৯:০৩
ইসরায়েলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা: আইডিএফ

ইরানের নতুন হামলার মধ্যে ইসরায়েলের আকাশে রকেটের চিহ্ন দেখা যাচ্ছে। ছবি: এএফপি

তেহরান এবং বৈরুতে হামলার পরপরই ইসরাইলকে লক্ষ্য করে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বলে জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার (১২ মার্চ) জানিয়েছে, ইসরায়েলের দিকে নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র ধেঁয়ে এসেছে। এএফপির উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি সেনাবাহিনী তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে,...

১২ মার্চ ২০২৬ ০৮:৪৫
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭

বৈরুতে ইসরায়েলি বিমান হামলার পর ধোঁয়া ও আগুনের শিখা। ছবি: এপি।

লেবাননের বৈরুতের মধ্যাঞ্চলীয় সমুদ্র উপকূলে ইসরায়েলি হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। লেবানন কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে রাজধানীর কেন্দ্রস্থল রামলেট আল-বায়দাতে হামলার কয়েক ঘন্টা পরে এ ঘটনা ঘটে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ হামলায় প্রাথমিকভাবে সাতজন নিহত...

১২ মার্চ ২০২৬ ০৮:২৪
ইরাকি বন্দরে বিদেশী তেলবাহী ট্যাংকারে হামলায় নিহত ১

ছবি ভিডিও থেকে সংগৃহীত।

ইরাকের আল-ফাও বন্দরে দুটি বিদেশি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইরাকি সেনাবাহিনীর একজন মুখপাত্র। বৃহস্পতিবার (১২ মার্চ) ইরাক নিউজ এজেন্সির (আইএনএ) বরাতে আল জাজিরা এ তথ্য দিয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল সাদ মান বলেন, ‘দুটি তেলবাহী ট্যাংকারে...

1 9 10 11 12 13 20