Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জ্বালানি ট্যাংকারে হামলা / তেলের দাম আবারও ১০০ ডলার ছাড়াল

আর্ন্তজাতিক ডেস্ক
১২ মার্চ ২০২৬ ১১:০৬ | আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৩:০১

মিশরের একটি গ্যাস স্টেশনে জ্বালানি পাম্প। গেটি ইমেজেস।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার (১২ হাজার ২৯৫ টাকা) ছাড়িয়েছে। এবার তেলের দাম রাতারাতি এক লাফে ৯ শতাংশের বেশি বেড়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বিশ্ব বাজারে রেকর্ড ৪০০ মিলিয়ন ব্যারেল তেল মজুদ থেকে ছাড়ার বিষয়ে সম্মত হওয়া সত্ত্বেও এই দাম বাড়ল।

মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামোতে ইরানের নতুন করে হামলার প্রভাবে তেলের বাজারে এ ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের ওপর ঐতিহাসিক প্রভাব ফেলছে। যার ফলে বিগত চার বছরের মধ্যে তেলের মূল্য সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর আবারও বাড়ল।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, গ্রিনিচ মান সময় আজ রাত ৩টা ৫ মিনিটের দিকে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ৯ দশমিক ৩ শতাংশ বেড়ে ১০০ ডলার ৫০ সেন্টে পৌঁছায়।

অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৮ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৪ ডলার ৯২ সেন্টে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর