Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭

আর্ন্তজাতিক ডেস্ক
১২ মার্চ ২০২৬ ০৮:৪৫

বৈরুতে ইসরায়েলি বিমান হামলার পর ধোঁয়া ও আগুনের শিখা। ছবি: এপি।

লেবাননের বৈরুতের মধ্যাঞ্চলীয় সমুদ্র উপকূলে ইসরায়েলি হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে।

লেবানন কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে রাজধানীর কেন্দ্রস্থল রামলেট আল-বায়দাতে হামলার কয়েক ঘন্টা পরে এ ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ হামলায় প্রাথমিকভাবে সাতজন নিহত এবং ২১ জন আহত হয়েছে।

স্থানীয় গণমাধ্যম বৃহস্পতিবার হামলার পর সমুদ্র উপকূলে বিশৃঙ্খলা এবং ধোঁয়ার ফুটেজ প্রকাশ করেছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি লেবাননের রাজধানীর কেন্দ্রস্থলে তৃতীয় হামলা।

বিজ্ঞাপন

এর আগে, বুধবার (১১ মার্চ) বৈরুতের একটি অ্যাপার্টমেন্টে অভিযান এবং রোববার (৮ মার্চ) সমুদ্র উপকূলের একটি হোটেলে হামলা করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর