Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
লাইভ ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা

লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, যুদ্ধবিরতি কি ভেস্তে যাবে?

ইসরায়েল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে আকস্মিক হামলা চালিয়েছে। হামলার পর সম্ভাব্য পালটা আক্রমণের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে এ তথ্য জানা গেছে। এ ঘটনার সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সারাবাংলার লাইভ রিপোর্টিংয়ে–

আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ০৮:০৪
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা
সারসংক্ষেপ
  • লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, যুদ্ধবিরতি কি ভেস্তে যাবে?
  • লেবাননের সঙ্গে দ্রুত আলোচনা শুরুর নির্দেশ নেতানিয়াহু’র
  • যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ লেবানন: ইরান
  • ইরানের ইউরেনিয়াম ভাণ্ডারের যত্ন নেব আমরা: ট্রাম্প
  • ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
বিজ্ঞাপন
৫ মার্চ ২০২৬ ২১:০৭
প্রয়োজনে হরমুজ প্রণালীতে পাহারা দেওয়া হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কারগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি নৌবাহিনীকে নির্দেশ দেবেন। ‍বৃহস্পতিবার (৫ মার্চ) হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই তথ্য জানিয়েছেন। খবর আল-জাজিরা। উল্লেখ্য, ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) যুদ্ধকালীন সময়ে এই কৌশলগত জলপথটি বন্ধ রাখার ঘোষণা...

বিজ্ঞাপন
৫ মার্চ ২০২৬ ১৪:৫৬
মধ্যপ্রাচ্যের মিত্রদের সাহায্যের প্রস্তাব জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফাইল ছবি।

ইরানের ড্রোন হামলা প্রতিরোধে মধ্যপ্রাচ্যের মিত্রদের সাহায্যের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার (৫ মার্চ) বিবিসির প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে। জেলেনস্কি বলেছেন, তিনি ইউক্রেনের বিশেষজ্ঞদের উপসাগরীয় অঞ্চলে পাঠানোর পরিকল্পনা করছেন, যাতে সেখানকার কিয়েভের মিত্র দেশগুলোকে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র থেকে রক্ষায় সাহায্য করা যায়। জেলেনস্কি জানান, তিনি...

৫ মার্চ ২০২৬ ০৮:৩৯
তেহরানজুড়ে রাতভর ব্যাপক বিস্ফোরণ

ধ্বংস্তূপের মাঝে ইরানের জাতীয় পতাকা হাতে এক ব্যক্তি। ছবি: এএফপি

ইরানের রাজধানী তেহরানে কয়েক ঘণ্টা থেকে নতুনকরে শুরু হওয়া হামলা আজ বৃহস্পতিবার সকালেও অব্যাহত রয়েছে। তেহরানের বিভিন্ন প্রান্ত থেকে মাঝেমধ্যে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বৃহস্পতিবার (৫ মার্চ) আল জাজিরা খবরটি প্রকাশ করেছে। কেবল রাজধানী নয়, দেশের অন্যান্য শহর থেকেও সামরিক সদর দফতর ও রাজনৈতিক কেন্দ্রগুলোতে একই ধরনের হামলার খবর...

৪ মার্চ ২০২৬ ২০:৩৬
ইরানের যুদ্ধজাহাজে মার্কিন সাবমেরিনের হামলা, নিহত ৮০

ছবি: বিবিসি

ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার খবর নিশ্চিত করেছে পেন্টাগন। এই হামলায় অন্তত ৮০ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ আছেন ৬৮ জন। বুধবার (৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই তথ্য জানান। খবর বিবিসি। তিনি জানান, আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত ইরানি ফ্রিগেটটিকে লক্ষ্য করে এই...

৪ মার্চ ২০২৬ ১৭:৩৯
মার্কিন এফ–১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

মার্কিন এফ–১৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

ইরান একটি মার্কিন এফ–১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। বুধবার (৪ মার্চ) সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে ইরানের আধা–সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। সূত্রটি তাসনিমকে বলেছে, ইরানি সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা শাখা মার্কিন এফ–১৫ বিমানটিকে ভূপাতিত করেছে। এর আগে, ইরানের বিপ্লবী গার্ডের সামরিক অভিযান সংক্রান্ত শাখা খতম আল-আনবিয়া সেন্ট্রাল...

৪ মার্চ ২০২৬ ১৬:০৫
মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা

ইরান উপসাগর জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ছবি: রয়টার্স

কাতারকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিটি অবস্থিত। বুধবার (৪ মার্চ) বৃটিশ গণমাধ্যম বিবিসির খবরে এ তথ্য প্রকাশ করা হয়। মন্ত্রণালয় বলেছে, ক্ষেপণাস্ত্র দুটির একটি কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। অন্যটি আল-উদাইদ এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে আঘাত...

৪ মার্চ ২০২৬ ১৪:৫৯
ইরানের সর্বোচ্চ নেতা খামেনির দাফন কবে ও কোথায়

তেহরানে বিক্ষোভ চলাকালে এক ব্যক্তি ইরানে খামেনির ছবি ওপরে তুলে ধরেন। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশটির পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হবে। খামেনির জন্মস্থান মাশহাদ হচ্ছে ইরানের দ্বিতীয় বৃহত্তম এই শহর। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইরানের সংবাদ সংস্থা ফারস মঙ্গলবার (৩ মার্চ) এ তথ্য জানিয়েছে। তবে খামেনির দাফনের সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো প্রকাশ করা...

৪ মার্চ ২০২৬ ১৪:২১
খামেনিকে শেষবিদায় জানাতে ৩ দিনের আনুষ্ঠানিকতার ঘোষণা

আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসহ ইরানি সংবাদপত্রের প্রচ্ছদ। ছবি: রয়টার্স

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষবিদায় জানাতে তিন দিনব্যাপী আনুষ্ঠানিকতার ঘোষণা দিয়েছে ইরান। রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (৪ মার্চ) রাত ১০টায় এ আনুষ্ঠানিকতা শুরু হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরও বলেছে, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার তথ্য চূড়ান্ত হলে তা পরে...

৪ মার্চ ২০২৬ ১১:৫০
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার বিরুদ্ধে চীন ও রাশিয়ার প্রতিবাদ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার তীব্র সমালোচনা করেছে রাশিয়া ও চীন। বেইজিং অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মঙ্গলবার (৩ মার্চ) ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার-এর সঙ্গে ফোনালাপে বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল এবং এতে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগও বিবেচনায় নেওয়া...

৪ মার্চ ২০২৬ ১০:৩৯
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ১১০০ বেসামরিক নাগরিক নিহত

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সংস্থাটির তথ্যমতে, নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ১৮১। একই সঙ্গে ৫ হাজার ৪০২ বেসামরিক মানুষ আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, গত...

৪ মার্চ ২০২৬ ০৮:৪৪
ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির প্রমাণ পায়নি জাতিসংঘের সংস্থা

আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সমন্বিত কোনো কর্মসূচি পরিচালনা করছে- এমন দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে। আইএইএ'র মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানান, ইরান উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করলেও পরিদর্শকরা পারমাণবিক অস্ত্র তৈরির কোনো...

৪ মার্চ ২০২৬ ০৮:২৬
ইরানে প্রায় ২ হাজার লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে ২০০৩ সালের ইরাক আক্রমণের পর সবচেয়ে বড় সামরিক অভিযানের অংশ হিসেবে ইরানে প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বৃহৎ আকারের এই সামরিক অভিযানে মার্কিন বাহিনী ব্যাপক আঘাত হেনেছে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায়। সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার...

৩ মার্চ ২০২৬ ২৩:০৯
ইরান যুদ্ধে প্রতিদিন ব্যয় শত কোটি ডলার, অস্ত্রের মজুদ নিয়ে সংকটে পড়তে পারে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ এখন এক ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী যুদ্ধের রূপ নিয়েছে। অভিযানের প্রথম ২৪ ঘণ্টাতেই ওয়াশিংটনের পকেট থেকে খসেছে প্রায় ৭৭৯ মিলিয়ন ডলার, আর প্রস্তুতির খরচসহ এই অঙ্ক প্রতিদিন শত কোটি ডলারের মাইলফলক স্পর্শ করছে। তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক নেতৃত্বকে...

৩ মার্চ ২০২৬ ২১:১৩
ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি হিজবুল্লাহর

ড্রোন। ফাইল ছবি

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের নাবাতিয়াহ অঞ্চলের আকাশে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে। সংগঠনটি এক বিবৃতিতে জানায়, লেবাননের কয়েক ডজন শহর ও জনপদে ইসরায়েলের অব্যাহত হামলার পালটা জবাব হিসেবে তারা এই পদক্ষেপ নিয়েছে। ইসরায়েলি সামরিক তৎপরতার প্রতিবাদে এবং নিজেদের আকাশসীমা রক্ষায় এই ড্রোনটি লক্ষ্য করে হামলা চালানো...

৩ মার্চ ২০২৬ ২১:০৭
ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির কোনো প্রমাণ নেই: আইএইএ প্রধান

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসি।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নানা দাবি সত্ত্বেও ইরানের কাছে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সুসংগঠিত কর্মসূচির প্রমাণ পাননি বলে জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসি। মঙ্গলবার (৩ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। রাফায়েল গ্রোসি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কোনো পদ্ধতিগত...

1 13 14 15 16 17 20