Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ১১০০ বেসামরিক নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
৪ মার্চ ২০২৬ ১০:৩৯ | আপডেট: ৪ মার্চ ২০২৬ ১২:১০

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সংস্থাটির তথ্যমতে, নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ১৮১। একই সঙ্গে ৫ হাজার ৪০২ বেসামরিক মানুষ আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানে অন্তত ১০৪টি হামলার ঘটনা ঘটেছে। সংস্থাটির মতে, এসব হামলা সামরিক ঘাঁটি, চিকিৎসা কেন্দ্র এবং আবাসিক এলাকায় আঘাত হেনেছে। এতে আরও কয়েক শ মানুষের মৃত্যুর খবর পর্যালোচনা করা হচ্ছে।