জাতীয় বাজেট ২০২৬-২৭-এর প্রতি মুহূর্তের লাইভ আপডেট ও ব্রেকিং নিউজ জানুন সারাবাংলায়। অর্থমন্ত্রীর বাজেট ঘোষণা, কোন জিনিসের দাম বাড়ল বা কমল এবং জনজীবনে এর প্রভাব নিয়ে বিস্তারিত লাইভ রিপোর্টিং।


অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাজেট বক্তৃতা। ছবি: সংগৃহীত
ঢাকা: অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদ দেশের অর্থনীতির যে বিপর্যয় সৃষ্টি করেছে, সমাজ-সংস্কৃতির বুনন যেভাবে ধ্বংস করেছে- এতে এর পুনরুদ্ধার ও এটাকে পুনরায় গতিশীল করা রাজনৈতিক সংস্কার ছাড়া সম্ভব নয়। একই সঙ্গে অর্থনীতির গণতন্ত্রায়ন, অর্থাৎ সব মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা এবং মানবিক বিবেচনাসম্পন্ন সাংস্কৃতিক সম্পর্ক...

ঢাকা: আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বৈদেশিক খাত নিয়ে উচ্চাভিলাষী লক্ষ্য ঠিক করছে সরকার। একদিকে রফতানি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে বাস্তববাদী অবস্থান নিয়েছে, অন্যদিকে রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রাা ধরা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সবচেয়ে আলোচিত লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। চলতি অর্থবছরের সংশোধিত হিসাবে রিজার্ভ ৩২ দশমিক ৮...

জাতীয় বাজেট ২০২৬-২৭ অর্থবছর। ছবি: সারাবাংলা
ঢাকা: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায় বৃদ্ধি, বিপর্যস্ত আর্থিক খাত সংস্কার, দেশীয় শিল্পের বিকাশ, বৈদেশিক বিনিয়োগ আকৃষ্টকরণসহ ও বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণা করেছে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১১ জুন) বিকেল তিনটায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রস্তাবিত এ বাজেট উপস্থাপন...

২০২৬-২৭ অর্থবছরের এই প্রস্তাবিত বাজেট। ছবি: সারাবাংলা
ঢাকা: জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এবার প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেট। এটি বিএনপি সরকারের ১৭ তম এবং অর্থমন্ত্রী আিমর খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায়...

সোনার বার। ছবি: সংগৃহীত
ঢাকা: দেশের বাজারে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার দিন সোনার ভরিতে কমেছে ৪ হাজার ৪৩২ টাকা। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার টাকায়। বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা...

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী – ছবি : সংগৃহীত
ঢাকা: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সীমিত সম্পদের মধ্যে দেশের সব মানুষকে স্বস্তি দিতেই এবারের বাজেট। বৃহস্পতিবার (১১ জুন) বাজেট অধিবেশনের আগে মন্ত্রিসভা বৈঠকে যোগ দেওয়ার পথে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও মানুষের জীবনমানের উন্নয়নকে গুরুত্ব দিয়ে বাজেটের সব বিষয় নির্ধারণ করা হয়েছে।...

কর ছাড় পেতে যাচ্ছে সৌরবিদ্যুৎ।
ঢাকা: বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আমদানি-রপ্তানি শুল্ক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দিয়েছে সরকার। বিশেষ করে সৌরবিদ্যুৎ, ইলেকট্রিক গাড়ি (ইভি), সেমিকন্ডাক্টর, ডিজিটাল ডিভাইস, স্বাস্থ্যসেবা ও কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে একাধিক কর ও শুল্ক ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে বলে সূত্র জানায়। সূত্র জানায়,...

জাতীয় বাজেট ২০২৬-২৭ অর্থবছর। ছবি: সারাবাংলা
ঢাকা: করদাতাদের জন্য পূর্বানুমানযোগ্য আয়কর ব্যবস্থা চালু, করমুক্ত আয়সীমা ধাপে ধাপে বাড়ানো, নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর কমিয়ে মূল্যস্ফীতির চাপ লাঘব এবং শিল্প-বিনিয়োগে কর সুবিধা দেওয়ার মতো একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা দিবে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এসব উদ্যোগ তুলে ধরবেন অর্থমন্ত্রী । করের হার বাড়িয়ে নয়, বরং করের আওতা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর...

ঢাকা: জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদনের লক্ষ্যে বিশেষ সভা শুরু হয়েছে। সাংবিধানিক ও প্রথাগত রীতি অনুযায়ী জাতীয় সংসদে বাজেট পেশ করার আগে মন্ত্রিসভার এই বিশেষ সভায় বাজেট প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আজ বিকেল ৩টায় জাতীয়...

কোলাজ ছবি: সারাবাংলা
ঢাকা: ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ট আসনে সরকার গঠনের প্রেক্ষাপটে টানা ২০ বছর পর জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করতে যাচ্ছে বিএনপি। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল তিনটায় জাতীয় সংসদে দলটির চেয়ারম্যান তারেক রহমান সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন। স্বাধীন বাংলাদেশে তাজউদ্দিন আহমেদ ৭৮৬ কোটি টাকার...

ছবি: সারাবাংলা
রংপুর: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার সর্ববৃহৎ বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন। এর ঠিক আগে রংপুরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্যের সমাধানে এই বাজেটে রংপুর অঞ্চলের জন্য বিশেষ একটি 'থোক' বরাদ্দের...

২০২৬-২৭ অর্থবছরের এই প্রস্তাবিত বাজেট। ছবি: সারাবাংলা
ঢাকা: ’২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার স্বপ্ন এবং ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিনিয়ন্ত্রণকরণ: সবার জন্য উন্নয়ন’ দর্শনকে সামনে রেখে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দিতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকার। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের এই প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর...