Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে ফের ভূমিকম্প অনুভূত

সারাবাংলা ডেস্ক
১১ জুন ২০২৬ ২৩:৫৭ | আপডেট: ১২ জুন ২০২৬ ১১:০৭

ভূমিকম্প। প্রতীকী ছবি

ঢাকা: দেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটে এই মৃদু ভূকম্পনটি অনুভূত হয়।

ইএমএসসি বা ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যানুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের করিমগঞ্জ সীমান্তবর্তী ভারতের শিলচরে।

সিলেট, ময়মনসিংহ ও রাজধানী ঢাকার কিছু কিছু এলাকায় কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ৭ জুন ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ । সেই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ ভুটানে।

বিজ্ঞাপন
সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর