Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত, বিদ্যালয়ে উপস্থিতি শিথিল

ফ্রান্স থেকে নজমুল হক
২২ জুন ২০২৬ ০৮:৪৬

তীব্র গরমে সাঁতার কাটার জন্য মানুষের ভীড়।

ফ্রান্সজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার ও স্থানীয় প্রশাসন একাধিক সতর্কতামূলক ও জনবান্ধব পদক্ষেপ নিয়েছে।

অতিরিক্ত গরমের কারণে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতির ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে। অভিভাবকরা পরিস্থিতি বিবেচনা করে চাইলে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারবেন অথবা নিরাপদে বাসায় রাখার সিদ্ধান্ত নিতে পারবেন। শিক্ষা কার্যক্রম চালু থাকলেও শিশুদের সুস্থতা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে রাজধানী প্যারিসে নাগরিকদের কিছুটা স্বস্তি দিতে নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। প্যারিসের ১০ম এরিয়ার খাল এলাকাকে প্রতিদিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত সাঁতারের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। তীব্র গরমে মানুষ যেন কিছুটা স্বস্তি পায় এবং নিরাপদ পরিবেশে সময় কাটাতে পারে, সে লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের পর্যাপ্ত পানি পান, অপ্রয়োজনীয় বাইরে যাতায়াত কমানো এবং সরাসরি রোদ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েকদিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর