Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বন্যা পরিস্থিতির কারণে রুনা লায়লার সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৫ জুলাই ২০২৬ ১৭:০১

দেশের চলমান বন্যা পরিস্থিতির কথা বিবেচনা করে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার একক সংগীত সন্ধ্যা ও সম্মাননা আয়োজন স্থগিত করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ১৮ জুলাই (শনিবার) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু সার্বিক পরিস্থিতির কারণে আপাতত অনুষ্ঠানটি হচ্ছে না।

রুনা লায়লা বলেন, দেশের এই পরিস্থিতিতে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলে শিল্পকলা একাডেমি পরবর্তী তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছেন তিনি।

শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, সবকিছু অনুকূলে থাকলে চলতি মাসের ২৫ জুলাই অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে চূড়ান্ত তারিখ বন্যা পরিস্থিতির ওপর নির্ভর করছে। রুনা লায়লা জানান, এই মাসের শেষ সপ্তাহে তার অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে। তাই সফরের আগেই অনুষ্ঠানটি সম্পন্ন করার চেষ্টা করছে শিল্পকলা একাডেমি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এই আয়োজনে রুনা লায়লা তার ছয় দশকের সংগীতজীবনের ১০টি জনপ্রিয় গান পরিবেশন করবেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এর আগে সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদীকেও সম্মাননা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর