Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৪ মে ২০২৬ ১৬:০৬

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা আগামী আগস্ট মাসে অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে দুটি কনসার্টে অংশ নিতে যাচ্ছেন। এই সফরে তার সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন চৌধুরী এবং তার দল ‘বেঙ্গল সিম্ফনি’।

আগামী ১ আগস্ট সিডনিতে আয়োজিত ‘বাংলাদেশ নাইট’ শিরোনামের অনুষ্ঠানে রুনা লায়লা ও বেঙ্গল সিম্ফনির পাশাপাশি সংগীত পরিবেশন করবেন পিন্টু ঘোষ ও আলেয়া বেগম। আয়োজক প্রতিষ্ঠান ‘লিসেন ফর’-এর পক্ষ থেকে প্রকাশিত প্রোমো ভিডিওতে জানানো হয়েছে, শিল্পীরা তাদের জনপ্রিয় সব গান দিয়ে শ্রোতাদের মাতাবেন।

বিজ্ঞাপন

এরপর ৮ আগস্ট মেলবোর্ন রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিত হবে ‘রুনা লায়লা অ্যান্ড সিম্ফনি লিগাসি ট্যুর’। এই মেগা কনসার্টটির আয়োজক ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ ইনক (এবিসিএক্স)’।

এই কনসার্টগুলো নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংগীত পরিচালক ইমন চৌধুরী। তিনি জানান, চমৎকার সব ভেন্যুতে আয়োজিত এই কনসার্টগুলোর মাধ্যমে দর্শকদের দারুণ এক সংগীত অভিজ্ঞতা উপহার দিতে তারা উন্মুখ হয়ে আছেন।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর