Saturday 09 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামেকে হাম উপসর্গে ভর্তি আরও ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২৬ ২১:০৬ | আপডেট: ৮ মে ২০২৬ ২৩:৩২

চিকিৎসাধীন হাম আক্রান্ত এক শিশু।

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরও ১১ জন রোগী ভর্তি হয়েছে। এ সময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি।

শুক্রবার (৮ মে) হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শঙ্কর বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি থেকে ২০ জনকে ডিসচার্জ করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন আছে আরও ১০০ জন। এ নিয়ে মোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৯৫৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৫ জন রোগীর।‘

এ ছাড়া, চিকিৎসার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর