ঢাকা: সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি সমূহ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন, আন্ত:মন্ত্রণালয় সমন্বয় বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি সেল গঠন করা হয়েছে।
শুক্রবার (৮ মে) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সেল গঠন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক প্রশাসন শাহরিয়ার জামিল গত ৬ মে ওই প্রজ্ঞাপনে সই করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশে সরকারি কার্যক্রম, বিশেষ করে সংসদ সদস্যদের প্রতিশ্রুত ও প্রত্যাশিত প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এই বিশেষ সেল গঠন করা হয়েছে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে এই সেলের সভাপতি করা হয়েছে। সদস্য সচিব করা হয়েছে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১। এছাড়া ৫জন সদস্য হলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রণালয় বিভাগ ও দপ্তর সংশ্লিষ্ট পরিচালক, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১।