Saturday 09 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংকে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
৮ মে ২০২৬ ১২:৫৮ | আপডেট: ৮ মে ২০২৬ ১৩:০১

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয় ইসলামী ব্যাংক টাওয়াওে অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমন বিষয়ক মহড়া (ফায়ার ড্রিল)অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) এ মহড়া অনুষ্ঠিত হয়।

এ সময় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আমিনুর রহমান, সেফটি অ্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের প্রধান লেফটেনেন্ট কর্ণেল (অবসরপ্রাপ্ত) কে এফ এ সোহেল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. এনামুল হক, সিনিয়র স্টেশন অফিসার মো. রুহুল আমিন ও আশেক আল মারুফসহ ব্যাংক এবং ফায়ার সার্ভিসের নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত ও জরুরি পরিস্থিতিতে সমন্বিত সক্ষমতা উন্নয়ন করার লক্ষ্যে এ মহড়াটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর