Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

সারাবাংলা ডেস্ক
২০ এপ্রিল ২০২৬ ১৯:৪৬

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হজ যাত্রীদের ব্যাংকিং সেবা, প্রয়োজনীয় তথ্য ও উপহারসামগ্রী প্রদানের জন্য ঢাকার আশকোনাস্থ হজক্যাম্পে বিশেষ বুথ চালু করেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে এ বুথের উদ্বোধন করেন। এসময় ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান একেএম মাহবুব মোরশেদ ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামানসহ ব্যাংকের নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংক প্রতিবছর আশকোনস্থ এ হজ ক্যাম্পে বুথ স্থাপনের মাধ্যমে হজযাত্রীদেরকে ব্যাংকিং সেবা, তথ্য ও হজে ব্যবহার উপযোগী উপহার সামগ্রী দিয়ে আসছে। ব্যাংকিং সেবার মধ্যে হজযাত্রীদেরকে বাংলা টাকার বিনিময়ে বৈদেশিক মুদ্রা যেমন সৌদি রিয়াল ও ডলার সরবরাহ করা, হজ কার্ড প্রদান, ডেবিট ও খিদমাহ (ক্রেডিট) কার্ড এন্ডোর্সমেন্ট করে দেওয়া ও এটিএম বুথ সার্ভিস প্রদান করা হচ্ছে।

বিজ্ঞাপন

কার্ডের মাধ্যমে হজযাত্রীরা সৌদি আরবে ভিসা লোগো সম্বলিত যেকোনো বুথ থেকে রিয়াল উত্তোলন করতে পারবেন। সেবাগ্রহণকারীদের ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ছাতা, হ্যান্ডব্যাগ, জুতোর ব্যাগ ও মিনায় পাথর নিক্ষেপের জন্য পাথর রাখার ব্যাগ প্রদান করা হয়। হজ পালনের নিয়মাবলি ও প্রক্রিয়া সম্পর্কে সচেতন করতে বিভিন্ন তথ্য সম্বলিত লিফলেট ও হজ গাইডলাইন দেওয়া হয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর