Saturday 09 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে ধানক্ষেতে ট্রলিচালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ১৬:৫৬

নরসিংদী: নরসিংদীর বেলাবোর একটি ধানক্ষেত থেকে মো. আপন মিয়া (২৮) নামে এক ট্রলিচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার বাজনাব ইউনিয়নের বড়িবাড়ি এলাকায় ধানের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আপন মিয়া বড়িবাড়ি গ্রামের মস্তু মিয়ার ছেলে। সে ট্রলি চালাতো।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার (৬ মে) রাত থেকে আপনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সকালে স্থানীয় লোকজন ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রেখে গেছে।

বেলাব থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. নাসির উদ্দীন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করছি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর