Saturday 09 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

স্টাফ করেসপন্ডেট
৭ মে ২০২৬ ১৩:৪৯ | আপডেট: ৭ মে ২০২৬ ১৪:০২

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ দেওয়া হতে পারে।

বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেবেন বলে জানা গেছে।

মামলাটিতে বর্তমানে চার আসামি গ্রেফতার রয়েছেন। বাকি ২৪ জন এখনও পলাতক।

এদিকে, জুলাই আন্দোলনের সময় কারফিউ জারি করে হত্যাকাণ্ডে পরিকল্পনা ও উসকানির অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে নবম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জুলাই হত্যাকাণ্ডের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর