Saturday 09 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে ১৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৭ এপ্রিল ২০২৬ ০০:২০

কক্সবাজার: জেলার টেকনাফে র‌্যাব-১৫ বিশেষ অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রোববার (১৬ এপ্রিল) র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ওই এলাকায় একদল ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশে অবস্থান করছে। পরে সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোহাম্মদ রাসেল (৩৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ হাজার ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসায় ব্যবহৃত ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজ্ঞাপন

আটক রাসেল হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়া এলাকার মৃত আবুল মনজুরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫–এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, আটক আসামিকে জব্দকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, কক্সবাজারকে মাদকমুক্ত রাখতে র‌্যাবের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর