Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে ১ পরিবর্তন

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১০:৪৫ | আপডেট: ১১ জুন ২০২৬ ১১:০৪

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে দাপুটে জিতে সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ। সিরিজের বাকি দুই ম্যাচের একটিতে জিতলেই সিরিজ জয়। এমন সমীকরণে আজ দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে আগে বোলিং করবে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিস।

একটি পরিবর্তন নিয়ে আজ একাদশ সাজিয়েছে বাংলাদেশ। টানা ব্যর্থ ওপেনার সাইফ হাসানের বদলে একাদশে ডাকা হয়েছে সৌম্য সরকারকে। এছাড়া প্রথম ওয়ানডের একাদশটাই রাখা হয়েছে দ্বিতীয় ওয়ানডেতে।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানভীর ইসলাম।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর