Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা, ৪ বছর পর দলে মোসাদ্দেক

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ১৯:৫৭ | আপডেট: ৩ জুন ২০২৬ ২৩:৩৯

চলতি মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে বড় চমক মোসাদ্দেক হোসেন সৈকত।

প্রায় চার বছর পর জাতীয় দলে ডাক পেলেন এই স্পিনিং অলরাউন্ডার। ২০২২ সালে সর্বশেষ বাংলাদেশের হয়ে খেলেছিলেন মোসাদ্দেক। তাছাড়া জাতীয় দলে ফেরা নিয়ে আলোচনাতেও ছিলেন না এই ডানহাতি ক্রিকেটার।

বাদ পরেছেন আফিফ হোসেন ধ্রুব ও মাহিদুল ইসলাম অঙ্কন। নিউজিল্যান্ড সিরিজে সুবিধা করতে পারেননি আফিফ। তার আগে পাকিস্তান সিরিজেও ছিলেন ব্যর্থ। ফলে তাকে আর টেনে নেওয়ার যৌক্তিক মনে করেননি নির্বাচকরা।

বিজ্ঞাপন

মিরপুর শের-ই-জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ৯ জুন, দ্বিতীয় ম্যাচটি ১১ জুন। সিরিজের তৃতীয় ম্যাচটি ১৪ জুন হবে মিরপুরেই।

বাংলাদেশ দল:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর